দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
৪০৯
বার পঠিত
জয়পুরহাটে যুবকদের মাদক থেকে ফিরিয়ে আনতে সম্মেলন
মাদকের পথে ধাবিত হওয়া যুবকদের ফিরিয়ে আনতে জয়পুরহাটের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ” ভেটি একতা যুব সংঘ ” গত কয়েক বছর ধরে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সংগঠনকে আরো গতিশীল করতে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় সদর উপজেলার ভেটি এলাকায় সংগঠনের স্থায়ী কার্যালয় চত্বরে এক আলোচনা সভা ও ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শাহজাহান আলী মন্ডলের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন, বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের সরকারি পরিচালক এ কে এম রওশন আলম, জয়পুরহাট শহর বিএনপি যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান ও সংগঠনের সভাপতি আবু রায়হান সহ অন্যান্য বিশিষ্টজনরা। আরও পড়ুনঃ ছাত্রীকে উত্ত্যক্ত করায় ৮ ছাত্রকে স্কুলে যেতে নিষেধাজ্ঞা সংগঠনটি মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস মুক্ত, চিকিৎসা সেবা, বন্যার্তদের সহযোগিতা সহ নানা সামাজিক জনহিতকর কাজ করে আসছেন। অনুষ্ঠানে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
মাদকের পথে ধাবিত হওয়া যুবকদের ফিরিয়ে আনতে জয়পুরহাটের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ” ভেটি একতা যুব সংঘ ” গত কয়েক বছর ধরে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সংগঠনকে আরো গতিশীল করতে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় সদর উপজেলার ভেটি এলাকায় সংগঠনের স্থায়ী কার্যালয় চত্বরে এক আলোচনা সভা ও ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শাহজাহান আলী মন্ডলের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন, বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের সরকারি পরিচালক এ কে এম রওশন আলম, জয়পুরহাট শহর বিএনপি যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান ও সংগঠনের সভাপতি আবু রায়হান সহ অন্যান্য বিশিষ্টজনরা।
সংগঠনটি মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস মুক্ত, চিকিৎসা সেবা, বন্যার্তদের সহযোগিতা সহ নানা সামাজিক জনহিতকর কাজ করে আসছেন। অনুষ্ঠানে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।