ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জন্ম ও মৃত্যু নিবন্ধনে প্রথমবারের মতো খুলনা বিভাগে শীর্ষস্থানে মাগুরা

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে খুলনা বিভাগের ১০ টি জেলার মধ্যে শীর্ষস্থানে উঠে এসেছে মাগুরা জেলা।
বুধবার ৩১ মে বেলা ১১ টার সময় খুলনা সার্কিট হাউজে অনুষ্ঠিত বিভাগীয় মাসিক সমন্বয় সভায় জেলা প্রশাসক, মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ এর হাতে এই সাফল্যের জন্য সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন বিভাগীয় কমিশনার, খুলনা মো: জিল্লুর রহমান চৌধুরী।
উল্লেখযোগ্য বিষয় হলো, উপজেলা ভিত্তিক জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের হালনাগাদ তথ্যে দেখা যায় যে, মাগুরা জেলার সবকয়টি উপজেলা খুলনা বিভাগের সব উপজেলা গুলোর মধ্যে শীর্ষ ৪ নম্বরে অবস্থান করছে।
উল্লেখ্য যে, চলতি মে মাসে মাগুরা জেলার জন্মনিবন্ধনের টার্গেট ছিল ১৮৮৬ টি। টার্গেটের বিপরীতে মাগুরার অর্জন ৪৭০১ টি, শতকরা হিসাবে যা ২৫৫% অন্যদিকে, মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে চলতি মাসে টার্গেট ছিল ৪৮৫ টি। আর অর্জন ছিল ৮৫৬ টি অর্থাৎ প্রায় ১৭৮% এমন ঈর্ষণীয় সাফল্যের কারণ হিসেবে জেলা প্রশাসক, মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ বলেন যে, আমি গত বছরের ডিসেম্বরের ৮ তারিখে জেলা প্রশাসক হিসাবে দায়িত্বভার গ্রহণ করি। দায়িত্ব গ্রহণের পর থেকেই জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করি যার ফলস্বরূপ আজকে মাগুরা জেলা খুলনা বিভাগের জেলা গুলোর মধ্যে শীর্ষস্থানে উঠে এসেছে ।
তিনি আরও বলেন যে, জেলা প্রশাসক হিসাবে মাগুরার এই অর্জন আমাকে আনন্দিত করে। কিন্তু এই অর্জন আমার একার নয়। এর পেছনে অনেকেরই রয়েছে অক্লান্ত পরিশ্রম। তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা, উপজেলা প্রশাসন, মাগুরা পৌরসভা, জনপ্রতিনিধিবৃন্দ, ইউনিয়ন পরিষদ সচিববৃন্দ, স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সর্বোপরি মাগুরা জেলার জনসাধারণকে এই অর্জনের কৃতিত্ব দেন।
জেলা প্রশাসক আরও উল্লেখ করেন যে, এমন সাফল্যে আত্মতৃপ্তিতে ভোগার কোন সুযোগ নাই। তিনি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে নতুন উদ্যমে কাজ করার আহবান জানান যাতে করে আগামী দিন গুলোতেও মাগুরা জেলার এই সাফল্য অব্যাহত থাকে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতীয় নাগরিককে বাংলাদেশ থেকে ফেরত নিতে আবার নির্দেশ দিলেন আসামের হাইকোর্ট

error: Content is protected !!

জন্ম ও মৃত্যু নিবন্ধনে প্রথমবারের মতো খুলনা বিভাগে শীর্ষস্থানে মাগুরা

আপডেট টাইম : ০৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার, মাগুরা :