ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জনসমর্থন না থাকায় বিএনপি নির্বাচন থেকে দূরে থাকছে – হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘ভোটাররা কেন্দ্রে যাবে না বলে বিএনপি নেতারা যে কথা বলছেন, তা জনগণ সমর্থন করে না। তাদের (বিএনপি) কথা পছন্দ করে না কেউ। অনেক চেষ্টা, এমনকি নাশকতা করেও বিএনপি গত জাতীয় নির্বাচনে মানুষকে বিভ্রান্ত করতে পারেনি। ৪২ ভাগ ভোটার অংশ নিয়েছিল। এবারো মানুষ ভোট দিতে যাবে। নির্বাচন ছাড়া জনপ্রতিনিধি নির্বাচন করার কোনো সুযোগ নেই। বিএনপির জনসমর্থন নেই তাই তারা নির্বাচন থেকে দূরে থাকছে।’

রোববার (৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা কালেক্টরেট চত্বরে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

হানিফ বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ভোটেরই একটি অংশ। কোনো ব্যক্তির গ্রহণযোগ্যতার কারণে তার প্রতি সম্মান দেখিয়ে হয়তো এলাকার অন্য কেউ নির্বাচনে দাড়ায় নি। তাই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেই পারেন। এটা সংবিধান সম্মত।’

কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজার সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলী, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ ও বিসিক কুষ্টিয়ার উপ-মহাব্যবস্থাপক আসানুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। বিসিক আয়োজিত মেলায় ৪০টি স্টল অংশ নিচ্ছে। আগামী ১৪ মে পর্যন্ত চলবে এই মেলা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-চীন করিডোর: নতুন সম্ভাবনার

error: Content is protected !!

জনসমর্থন না থাকায় বিএনপি নির্বাচন থেকে দূরে থাকছে – হানিফ

আপডেট টাইম : ০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :