ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জগদীশ চন্দ্র ঘোষ এর তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল

ফরিদপুরের প্রবীণ শিক্ষক ও সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ ওরফে তারাপদ স্যারের তৃতীয়  মৃত্যুবার্ষিকী ২ এপ্রিল মঙ্গলবার।
২০২১ সালের এই দিনে রাত পৌনে নয়টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
জগদীশ চন্দ্র ঘোষের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রয়াতের ফরিদপুর শহরের ঝিলটুলীস্থ বাস ভবনে গীতাপাঠসহ বিভিনন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঐদিন দুপুরে  স্থানীয় রামকৃষ্ণ মিশন আশ্রমে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তারাপদ স্যার এক বর্ণাঢ্য জীবনের অধিকারি ছিলেন। শিক্ষকতা ও সাংবদিকতার পাশাপাশি নাটকসহ বিভিন্ন সমাজিক কর্মকান্ডে যুক্ত ছিলেন তিনি। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দোলন সংগ্রামে নেপথ্যে থেকে তিনি দিক নির্দেশনাকারী ভূমিকা পালন করেছেন। এ কারনে তিনি ফরিদপুরবাসীর কছে হয়ে উঠেছিলেন একটি বাতিঘর।
শহীদ পরিবারের সন্তান জগদীশ চন্দ্র ঘোষ ১৯২৮ সালের ৬ আগষ্ট মানিকগঞ্জের কাঞ্চনপুর গ্রামে মাতুতালয়ে জন্ম গ্রহণ করেন।
১৯৭১ সালের ২ মে পাকবাহিনীর হত্যাযজ্ঞের শিকার হয় জগদীশ চন্দ্র ঘোষের পরিবার। ওইদিন তাঁর বাবা যোগেশ চন্দ্র ঘোষ, ভাই গৌর গোপাল ঘোষ, কাকাতো ভাই বাবলু ঘোষ গণহত্যার শিকার হন।
শিক্ষকতার পাশাপাশি তিনি সাংবাদিকতা করতেন। দীর্ঘ ৪০ বছর তিনি দি বাংলাদেশ অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০০৩ সালে বাংলাদেশ সাংবাদিক সমিতি ফরিদপুর জেলা ইউনিটের শহীদ সাংবাদিক সামসুর রহমান স্বর্ণপদক লাভ করেন। ২০১৩ সালে তাঁকে গৌতম স্মৃতি পদক প্রদান করা হয়। ২০০৫ সালে ডাচবাংলা ব্যাংক-প্রথম আলোর উদ্যোগে ফরিদপুর অঞ্চলের গণিত উৎসবে তাঁবে বিশেষ ভাবে সম্মাননা প্রদান করা হয়। ২০১৯ সালে তিনি আইপিডিসি- প্রথম আলো সেরা প্রিয় শিক্ষক সম্মাননা লাভ করেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঘরে বসে কোরআনের অর্থ শিখবেন যেভাবে

error: Content is protected !!

জগদীশ চন্দ্র ঘোষ এর তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল

আপডেট টাইম : ০৩:১০ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :