ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ছিনতাই হওয়া মাইক্রোবাস জিপিএস ট্রাকিংয়ের মাধ্যমে বোয়ালমারী থেকে উদ্ধার

রবিউল ইসলাম রুবেলঃ

ছিনতাই হওয়া মাইক্রোবাস জিপিএস ট্রাকিংয়ের মাধ্যমে বোয়ালমারী থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকালে মাইক্রোবাসটি বোয়ালমারী পৌরসভার অগ্রণী ব্যাংকের সামনে থেকে বোয়ালমারী থানা পুলিশ উদ্ধার করেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার বাড্ডা এলাকা থেকে গত মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত ১টার দিকে মোবাইল ফোনের (০১৬০৫২৩৯৫১১) মাধ্যমে গোপালগঞ্জের মুকসুদপুর যাওয়ার কথা বলে ঢাকা মেট্রো-চ ১৯০৮৩৪ নম্বরের একটি মাইক্রোবাস ভাড়া করে ৫জন যাত্রী। পরে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ব্যাসপুর এলাকায় একজন নারী যাত্রীসহ তিনজন নেমে যায়। এ সময় চালক জামাল মাইক্রোবাসের পেছনের দরজা খুলে যাত্রীদের লাগেজ নামাতে গেলে গাড়ীতে থাকা দুইজন গাড়ীটি নিয়ে পালিয়ে যায়।

কিছুক্ষণের মধ্যেই গাড়ীর মালিক সোহেল রানা খবর পেয়ে জিপিএসের মাধ্যমে গাড়ীর লোকেশন সনাক্ত করে মাইক্রোবাসটি লক করে দেয়। এরপর ৯৯৯ ফোনের মাধ্যমে ফরিদপুরের বোয়ালমারী থানাকে জানায়। বোয়ালমারী থানা পুলিশের উপপরিদর্শক কামরুজ্জামানের নেতৃত্বে বোয়ালমারী বাজারের অগ্রনী ব্যাংকের সামনে থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে থামায় নিয়ে যায়।

এ ঘটনায় নারীযাত্রীসহ দুইজনকে বুধবার ভোররাতে আটক করেছে গোপালগঞ্জের কাশিয়ানী থানা পুলিশ। বিষয়টি কাশিয়ানী থানার এএসআই সরোয়ার হোসেন নিশ্চিত করেছেন।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, ৯৯৯ ফোন পেয়ে বোয়ালমারী বাজার থেকে ছিনতাইকৃত মাইক্রোবাস উদ্ধার করে থানায় আনা হয়। যেহেতু ঘটনা স্থল কাশিয়ানী থানার মধ্যে তাই মাইক্রোবাসটি কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ছিনতাইয়ের ঘটনায় কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জবিতে সাইকোলজি প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তি

error: Content is protected !!

ছিনতাই হওয়া মাইক্রোবাস জিপিএস ট্রাকিংয়ের মাধ্যমে বোয়ালমারী থেকে উদ্ধার

আপডেট টাইম : ০৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :