দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
২৪২
বার পঠিত
চীনের মুদ্রা ইউয়েনে রাশিয়াকে ঋণ পরিশোধ করবে বাংলাদেশ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অর্থ চীনা মুদ্রা ইউয়েনের মাধ্যমে রাশিয়াকে পরিশোধ করবে বাংলাদেশ। গতকাল বাংলাদেশের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য মস্কোকে অর্থ পরিশোধ করতে ইউয়েন ব্যবহার করতে রাজি হয়েছে বাংলাদেশ ও রাশিয়া। ইউয়েন হলো চীনের মুদ্রা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। উল্লেখ্য, রাশিয়ার রাষ্ট্র মালিকানাধীন কোম্পানি রোসাটম সহযোগিতামূলকভাবে ১২৬৫ শত কোটি ডলারের দু’টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে বাংলাদেশে। এর মধ্যে প্রকল্পের শতকরা ৯০ ভাগ অর্থ রাশিয়ার পরিশোধযোগ্য ২৮ বছরের ঋণ। এর সাথে আছে ১০ বছরের গ্রেস পিরিয়ড।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অর্থ চীনা মুদ্রা ইউয়েনের মাধ্যমে রাশিয়াকে পরিশোধ করবে বাংলাদেশ। গতকাল বাংলাদেশের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য মস্কোকে অর্থ পরিশোধ করতে ইউয়েন ব্যবহার করতে রাজি হয়েছে বাংলাদেশ ও রাশিয়া। ইউয়েন হলো চীনের মুদ্রা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
উল্লেখ্য, রাশিয়ার রাষ্ট্র মালিকানাধীন কোম্পানি রোসাটম সহযোগিতামূলকভাবে ১২৬৫ শত কোটি ডলারের দু’টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে বাংলাদেশে। এর মধ্যে প্রকল্পের শতকরা ৯০ ভাগ অর্থ রাশিয়ার পরিশোধযোগ্য ২৮ বছরের ঋণ। এর সাথে আছে ১০ বছরের গ্রেস পিরিয়ড।