ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চালক কে হত্যা করে রিক্সা ছিনতাইকারী ঘাতক কিশোর আটক

ফরিদপুরে রিক্সা চালক কে হত্যা করে রিক্সা ছিনতাইকারী ঘাতক সোহাগ মৃধা (২৪) নামের এক কিশোর কে গ্রেফতার করেছে পুলিশ। আটক সোহাগ মৃধা ফরিদপুর কোতয়ালী থানা এলাকার চাঁদপুর গ্রামের শাহজাহান মৃধার ছেলে।  আজ শনিবার বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে রিক্সা চালকের হত্যাকারী কে গ্রেফতারের বিষয়টি জানান পুলিশ সুপার মো. শাহজাহান।
পুলিশ সুপার মো. শাহজাহান জানান, গত ১৬ এপ্রিল সদর উপজেলার ঈশান গোপালপুর এলাকার একটি কলার বাগান থেকে আনু মৃধা (৫৫) নামের এক রিক্সা চালকের লাশ উদ্ধার করা হয়। গলায় গামছা প্যাচিয়ে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় নিহতের ছেলে পিয়াস মৃধা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। বিশ্বস্ত সোর্স ও তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যাকারীকে সনাক্ত করে গতরাত দেড়টার সময় হত্যাকারী সোহাগ মৃধাকে তার বাড়ী থেকে গ্রেফতার করে বলে জানান এই পুলিশ সুপার।
গ্রেফতারের পর তার দেওয়া তথ্য মতে পুলিশ সুপার আরো জানান, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রিক্সা চালক আনু মৃধাকে শিবরামপুর স্ট্যান্ড থেকে ৩০ টাকা ভাড়া মিটিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয় তারা। পথি মধ্যে একটি কলার বাগানের কাছে গিয়ে রিক্সা চালক কে বলে, বাগানের মধ্যে তার একটি ঘাসের বস্তা আছে। বাগানের মধ্যে আসামী ঢুকে কিছুক্ষন করে ফিরে আসে।
বাগানের মধ্যে থাকা বস্তা উঠিয়ে দেওয়া কথা বলে চালক কে বাগানের মধ্যে নিয়ে যায়। এর এক পর্যায়ে পিছন থেকে রিক্সা চালকের গামছা দিয়েই গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করে। পরে রিক্সাটি নিয়ে পালিয়ে পার্শবর্তী জেলা রাজবাড়ীতে গিয়ে রবিউলের মাধ্যমে রিক্সাটি ১৭ হাজার টাকায় বেচাকেনা করে। এই ঘটনায় রিক্সা বিক্রেতার মধ্যস্তকারী রবিউল ও ক্রেতা আক্কাছ আলী শেখ কে গ্রেফতার করে ব্যাটারী চালিত রিক্সাটি উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।
রিক্সা ছিনতাই ও হত্যা মামলার ঘটনায় আসামীদের আজ শনিবার দুপুরে কোতয়ালী থানার মামলা নম্বর ৪৯  ও ৩৯৪/৩০২/২০১/৩৪ এর পেনাল কোড ধারায় আদালতে পাঠানো হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু হচ্ছে কাল

error: Content is protected !!

চালক কে হত্যা করে রিক্সা ছিনতাইকারী ঘাতক কিশোর আটক

আপডেট টাইম : ০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :