ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাটমোহরে বিনাহালে রসুনের ভালো ফলনে চাষীদের মুখে হাসির ঝিলিক

চাটমোহর উপজেলায় বিনাহালে রসুন আবাদ করে চাষীরা আশাতীত ফলন পেয়েছে। কয়েক বছরের সাফল্যের পর এবারও ব্যাপকহারে বিনাহালে রসুনের আবাদ হয়েছে এ উপজেলায়।১১ টি ইউনিয়নেই ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।বর্তমানে চাষীরা রসুন ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। দিন-রাত পরিশ্রম করে কাঙ্খিত ফসল ঘরে তুলতে পেরে মহাখুশী চাষীরা।
এ অঞ্চলের ‘সাদা সোনা’ বলে খ্যাত মসলা জাতীয় ফসল রসুন এখন অন্যতম অর্ধকরী ফসল। চাষীরা জানালেন আবহাওয়া অনুকূলে থাকায় এবার রোগ বালাই কম ছিল,ফলে রসুনের বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে চাটমোহর উপজেলায় ৬ হাজার ২৫০ হেক্টর জমি বিনাহালে রসুনের আবাদ হয়েছিল। প্রতিবিঘা জমিতে ৩৫ থেকে ৪০ মণ ফলন হয়েছে। প্রতিমণ রসুনের বর্তমান বাজার মূল্য ৯শত থেকে ১ হাজার টাকা। মা্স চারেক পরে প্রতিমণ রসুনের দাম হবে ২ থেকে ৩ হাজার টাকা।
উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইদুর রহমান সাঈদ বলেন,আমন ধান কাটার পর জমি থেকে দ্রুত আগাছা পরিস্কার করে মাটি ভেজা থাকতেই সার প্রয়োগ করে সারিবদ্ধভাবে রসুনের বীজ রোপন করতে হয়। এরপর খড় দিয়ে জমি ঢেকে দিতে হয়। একমাস পর সেচ দিয়ে জমিতে পরিমাণমত ইউরিয়া সার প্রয়োগ করতে হয়। ৯০ থেকে ১শ দিনের মধ্যে রসুন ঘরে ওঠে। উপজেলার গুনাইগাছা গ্রামের রসুন চাষী মোঃ ইজাবত আলী জানান,এবারের আবাদে খরচ একটু বেশী হয়েছে ।
বিঘাপ্রতি জমিতে ২৫ হাজার টাকা খরচ হয়েছে। বিঘাপ্রতি ফলন ৩৫ মণ। তার বর্তমান বাজার দর ৩৫ হাজার টাকা। পরে দাম আরো বাড়বে। বিঘা প্রতি লাভ হবে ৪০ হাজার টাকা। লাউতিয়া গ্রামের রসুন চাষী আঃ গণি জানান,এখন অনেকেই শ্রমিক খরচ ও সাংসারিক খরচের জন্য কম দামে রসুন বিক্রি করছে। এক সময় দাম হবে অনেক বেশী।
তিনি বলেন বিনাহালে রসুনের আবাদ বাড়ছে। লাভ হওয়ায় রসুন আবাদে ঝুকছে চাষীরা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুমবিল্লাহ জানান,রসুন আবাদে লাভ হওয়ায় কৃষক এই ফসল আবাদে ঝুঁকছে। এ অঞ্চলের রসুন দেশের অনেকটা চাহিদা পূরণ করছে। কৃষকও আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

চাটমোহরে বিনাহালে রসুনের ভালো ফলনে চাষীদের মুখে হাসির ঝিলিক

আপডেট টাইম : ০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধিঃ :