ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে পৌরসভার রিজার্ভ ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

সিকদার শাহ আলম লিমনঃ

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার রিজার্ভ ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে মো. মাসুম শেখ (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল দশটার দিকে পৌর সদরের মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুম শেখ পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল হাই শেখের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার মাছ বাজার এলাকায় অবস্থিত রিজার্ভ ট্যাংকি পরিষ্কার করতে ট্যাংকির ভেতরে নেমে কাজ করছিলেন মাসুম শেখ। ধারণা করা হচ্ছে ভেতরে নেমে কাজ করার সময় গ্যাসে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্যাংকি থেকে ওই নির্মাণ শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ্-আবু-জাহের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গ্যাসের কারণে তিনি মারা গেছেন। তারপরও তদন্তপূর্বক বিস্তারিত তথ্য জানানো যাবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আজ দুপুরেই পদত্যাগের ঘোষণা, এরপর কী করবেন সেটিও ফেসবুকে জানালেন ইশরাক

error: Content is protected !!

ফরিদপুরে পৌরসভার রিজার্ভ ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

আপডেট টাইম : ০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সিকদার শাহ আলম লিমন, নিউজ ডেস্ক :