দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০২:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৮৬
বার পঠিত
-মাগুরার মহম্মদপুরের দুই কৃতি সন্তান নেওয়াজ হালিমা আরলী ও নিপুন রায় চৌধুরী।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মহম্মদপুরের দুই কৃতি সন্তান
মোঃ কামরুল হাসানঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন নিশ্চিত করেছে বিএনপি। এরমধ্যে মাগুরার মহম্মদপুরের দুই কৃতি সন্তান নেওয়াজ হালিমা আরলী ও নিপুন রায় চৌধুরী মনোনয়নপ্রাপ্ত হয়েছেন। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন। নেওয়াজ হালিমা আরলী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন সক্রিয় রাজনীতিবিদ এবং সাবেক সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সাথে যুক্ত এবং বর্তমানে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অষ্টম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন (৩৮ নং আসন) থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি পেশায় একজন আইনজীবী। তার গ্রামের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামে। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম আফসার উদ্দিনের জৈষ্ঠ মেয়ে। অপরদিকে নিপুন রায় চৌধুরী ঢাকা জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য। তিনি মাগুরা-২ আসন থেকে নির্বাচিত সাংসদ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কণ্যা। এবং বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায় এর পূত্রবধূ। রাজনীতির পাশাপাশি তিনিও পেশায় একজন আইনজীবী। তার জন্ম মাগুরার মহম্মদপুর উপজেলার হাটবাড়িয়া গ্রামে।
মোঃ কামরুল হাসানঃ
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন নিশ্চিত করেছে বিএনপি। এরমধ্যে মাগুরার মহম্মদপুরের দুই কৃতি সন্তান নেওয়াজ হালিমা আরলী ও নিপুন রায় চৌধুরী মনোনয়নপ্রাপ্ত হয়েছেন। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।
নেওয়াজ হালিমা আরলী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন সক্রিয় রাজনীতিবিদ এবং সাবেক সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সাথে যুক্ত এবং বর্তমানে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি অষ্টম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন (৩৮ নং আসন) থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি পেশায় একজন আইনজীবী।
তার গ্রামের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামে। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম আফসার উদ্দিনের জৈষ্ঠ মেয়ে।
অপরদিকে নিপুন রায় চৌধুরী ঢাকা জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য। তিনি মাগুরা-২ আসন থেকে নির্বাচিত সাংসদ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কণ্যা। এবং বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায় এর পূত্রবধূ। রাজনীতির পাশাপাশি তিনিও পেশায় একজন আইনজীবী। তার জন্ম মাগুরার মহম্মদপুর উপজেলার হাটবাড়িয়া গ্রামে।