দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
১৪৬
বার পঠিত
মাগুরায় ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
রনি আহমেদ রাজু: মাগুরা সদর উপজেলার হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে মোঃ কাঞ্চন শেখ (৩০) নামে এক যুবককে ১০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত কাঞ্চন শেখ মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামের মোঃ মকগুল শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল ৫টার দিকে মাগুরা সদর হাসপাতাল পাড়া এলাকার একটি ম্যাটারনিটি হাসপাতালের পেছনে, তোফাজ্জেল বিশ্বাসের সিটিগোল্ড গহনার দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাগুরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ইনচার্জ মুন্সি রাসেল মিয়া জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রনি আহমেদ রাজু:
মাগুরা সদর উপজেলার হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে মোঃ কাঞ্চন শেখ (৩০) নামে এক যুবককে ১০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃত কাঞ্চন শেখ মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামের মোঃ মকগুল শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল ৫টার দিকে মাগুরা সদর হাসপাতাল পাড়া এলাকার একটি ম্যাটারনিটি হাসপাতালের পেছনে, তোফাজ্জেল বিশ্বাসের সিটিগোল্ড গহনার দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাগুরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ইনচার্জ মুন্সি রাসেল মিয়া জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।