ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ডিবির অভিযানে আলোচিত মাহবুব হত্যা মামলার আসামি সিএনজিসহ গ্রেপ্তার

আলম মৃধাঃ

নরসিংদীতে আলোচিত মাহবুব হত্যা মামলার এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কামাল হোসেন নরসিংদী জেলার মাধবদী থানার কুড়েরপাড় এলাকার মৃত মোসলেমের ছেলে।

গোয়েন্দা শাখা ডিবি সূত্রে জানা যায়, ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে এসআই (নিঃ) মোহাম্মদ আব্দুস সালাম, এসআই শেখ মোঃ জসিম উদ্দিন ও এএসআই রাজীব হাসানের নেতৃত্বে একটি চৌকস দল নরসিংদী জেলার পলাশ থানার তালতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নরসিংদী মডেল থানার মামলা নং ৩৪, ১৬ মার্চ ২০২৬, দণ্ডবিধির ৩৬৪/৩০২/৩৪ ধারার এজাহারভুক্ত আসামি কামাল হোসেন (৩৫), কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। পরে তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা (নম্বর: গাজীপুর থ-১২-১৬৪৪) উদ্ধার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ডিবির অভিযানে আলোচিত মাহবুব হত্যা মামলার আসামি সিএনজিসহ গ্রেপ্তার

আপডেট টাইম : ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :