ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নেছারাবাদে হত্যা মামলার স্বাক্ষীদের ওপর হামলার অভিযোগ

হাসান মামুনঃ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার চাঁদকাঠী এলাকায় একটি হত্যা মামলার দুই স্বাক্ষীর ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় চাঁদকাঠী-কলাখালী সড়কের একটি ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, মামলার স্বাক্ষী হিরন শেখ (৪০) ও ফোরকান শেখ (৩৫) নিজ নিজ কাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন।

ফোরকান শেখ জেলা রেজিস্ট্রি অফিসে কর্মরত। তিনি অফিস শেষে প্রয়োজনীয় কাগজপত্র ও কিছু নগদ অর্থ সঙ্গে নিয়ে ফিরছিলেন। একই সময়ে হিরন শেখও ব্যক্তিগত কাজে প্রাপ্ত কিছু অর্থ নিয়ে বাড়ি যাচ্ছিলেন। তাদের দাবি, পথিমধ্যে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তারা আহত হন।

এ সময় তাদের কাছে থাকা নগদ অর্থ ও কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। তবে বিষয়টি তদন্তাধীন থাকায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন এক স্বাক্ষীকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এর সঙ্গে হামলার ঘটনার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, অভিযুক্তদের বিরুদ্ধে পূর্বে শাহিন নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় একটি মামলা রয়েছে, যেখানে আহতরা গুরুত্বপূর্ণ স্বাক্ষী হিসেবে রয়েছেন।

এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নেছারাবাদে হত্যা মামলার স্বাক্ষীদের ওপর হামলার অভিযোগ

আপডেট টাইম : ০১:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
হাসান মামুন, পিরোজপুর জেলা প্রতিনিধি :