ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশী জেলেকে ফেরত দিল বিএসএফ

আবদুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে আলমগীর শেখ (২৭) নামে বাংলাদেশি জেলে ভারতে ঢুকে পড়ার অভিযোগে বিএসএফের হাতে আটক হন। মঙ্গলবার তাকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে বিজিবি-বিএসফের পতাকা বৈঠকের পর আলমগীরকে বিজিবির কাছে ফেরত দেয়া হয়। তিনি শিবগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের আব্দুর রহমত শেখের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের ৫৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান এ বিষয়ে জানান, গত সোমবার (১৭ মার্চ) রাতে রঘুনাথপুর বিওপির সীমান্ত পিলার ৭/৯-এসের পাশে আলমগীর একটি বাড্ডি নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরছিলেন। এসময় ভারতের আনুমানিক ৭০০ গজ অভ্যন্তরে ঢুকে পড়েন তিনি। পরে বিএসএফের নিমতিতা ক্যাম্পের টহলদল তাকে আটক করে।

এ ঘটনায় দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে আলোচনা হয়। পরে বিজিবির পক্ষ থেকে বাংলাদেশি জেলেকে ফেরত চেয়ে বিএসএফের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়।

অধিনায়ক আরও জানান, মঙ্গলবার দুপুরে সীমান্ত পিলার ১০/৪-এসের পাশে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটক জেলেকে নৌকা ও জালসহ ফেরত দিয়েছে বিএসএফ।

পরে তাকে নৌকা ও জালসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান অধিনায়ক।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না -এমপি চাঁদ

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশী জেলেকে ফেরত দিল বিএসএফ

আপডেট টাইম : ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :