ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এক ভারতীয় নাগরিক আটক

আবদুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে জিহাদ শেখ (২১) নামে এক ভারতীয় চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটক জিহাদ ভারতের মালদা জেলার কালিয়াচক থানার দুইশত বিঘি গ্রামের ছানাউল শেখের ছেলে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে কিরণগঞ্জ সীমান্তে জমিনপুর নামক স্থানে চোরাচালানী পণ্য হস্তান্তর করার সময় তাকে আটক করা হয়। এ সময় সুজন নামে এক বাংলাদেশী চোরাকারবারী পালিয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকালে কিরণগঞ্জ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৭৯ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুর এলাকায় অভিযান চালায় টহলদল। এ সময় চোরাচালানী পণ্য হস্তান্তর করার সময় জিহাদকে আটক করলেও সুজন মিয়া নামে এক বাংলাদেশী চোরাকারবারী পালিয়ে যায় ।

অধিনায়ক আরও জানান, চোরাচালানের উদ্দেশ্য ভারত থেকে জিহাদ অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এ ব্যাপারে থানায় মামলা করা হবে।

মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে বলেও জানান অধিনায়ক।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জনগণের ভোট ছিনিয়ে নেওয়া হয়েছে: শফিকুর রহমান

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এক ভারতীয় নাগরিক আটক

আপডেট টাইম : ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :