ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ করে কৃষক কে বিএসএফ এর নির্যাতন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে এক কৃষককে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করে নির্যাতনের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের বিরুদ্ধে।

ঘটনাটি বুধবার দুপুরে ঘটলেও বৃহষ্পতিবার (১৩ অক্টোবার) সকালে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী( বিজিবি) বিষয়টি নিশ্চিত করে। আহত ওই কৃষক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত কৃষক তারাপুর মুন্না পাড়া গ্রামের মৃত এরফান আলীর ছেলে মোঃ এসলাম(৬৫) আলী।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত কৃষক এসলাম জানান, জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদ পুর সীমান্তের অধীনে বুধবার দুপুরে বাংলাদেশী ভূখন্ডের দশবিঘি এলাকায় নিজের জমিতে পাট কাটতে গেলে ভারতের সভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশ করে রাইফেলের বাট দিয়ে মাথায় ও হাতে আঘাত করতে থাকে।

নিযাতনের পর বিএসএফ সদস্যরা চলে গেলে গুরুতর আহত ব্যক্তিকে তার পরিবারের সদস্যরা প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করে। সেখানে কতর্ব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) হাসপাতালে ভতির সুপারিশ করেন। পরে আহত ব্যক্তিকে তার স্বজনরা ঐ দিনই রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নং ওর্য়াড এ ভর্তি করেন।

এ ব্যাপারে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পরপরই আহত ব্যক্তির পরিবারের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিজিবির পক্ষ থেকে আহত ব্যক্তির ছেলেকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয় এবং টহল জোরদার করা হয় ।

তিনি আরও জানান, এ ঘটনার প্রতিবাদে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানানো হয় এবং ঘটনার ব্যাখ্যা চেয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়।

তবে শেষ খবর লেখা পর্যন্ত(বৃহস্পতিবার বেলা ২টা ) বিএসএফের পক্ষ থেকে পতাকা বৈঠকের স্থান ও সময় জানানো হয়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রথমবার যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর, কী উদ্দেশ্যে এই সফর

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ করে কৃষক কে বিএসএফ এর নির্যাতন

আপডেট টাইম : ০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ :