ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদক সেবনরত অবস্থায় ১০ জন গ্রেপ্তার

র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।
২১ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৩ নং ওয়ার্ডের রেহাইচর গ্রামের ডা. আ. ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামের ভেতরে প্রবেশ দ্বারের পূর্বপাশে দর্শক গ্যালারির নিচে অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় ১০ জনকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।
এ সময় ১টি গাঁজা সেবনের মাটির কলকী, মাদক সেবনের রাংতার তৈরি পেঁচানো পাইপ ১টি, ৪ টি গ্যাস লাইট, ৫টি পুরাতন ব্যবহৃত বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। আসামীরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের সেলিম (৫০), মজি (৪০), সালাহউদ্দিন মুকুল (৬০), মুন্না (৩৫), দুরুল হুদা (৩৬), ইসমাইল হোসেন (২৫), মনসুর রহমান (২৮), সুুমন আলী (৩২), সহুবুল হক (৫৫) ও আশিক আলী (২০)।
অভিযানে আটক মাদকসেবীদের চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করার ব্যবস্থা করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সেবীগণ বিভিন্ন এলাকা থেকে এসে বাচ্চু ডাক্তার স্টেডিয়ামের গ্যালারীর নিচে একত্রিত হয়ে মাদক সেবন করে বলে র‌্যাবের কাছে স্বীকার করে।
উল্লেখ্য, অসংখ্য বার রেহাইচর গ্রামের ডা. আ. ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামের ভেতরে প্রবেশ দ্বারের পূর্বপাশে দর্শক গ্যালারির নিচে অভিযান চালানো হলেও বন্ধ হচ্ছে না মাদকসেবি ও বিক্রেতাদের আনাগোনা। এলাকাবাসী র‌্যাবকে আরও কঠোর অবস্থান গ্রহণ করার তাগিদ দিয়েছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদক সেবনরত অবস্থায় ১০ জন গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :