আপডেট টাইম :
১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
২৬৯
বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় স্বামীর যাবজ্জীবন, স্ত্রী খালাস
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন পাচার মামলায় বাদশা (৩৩) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্তদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (১৩ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এ রায় দেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মালবাগডাঙ্গার সাজ্জাদ আলীর ছেলে। অতিরিক্ত পিপি রবিউল ইসলাম জানান, ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর এক কেজি ৫০ গ্রাম হেরোইনসহ বাদশাকে আটক করে মাদক নিয়ন্ত্রণ অধিপ্তরের কর্মকর্তারা।এ সময় বাদশার মা সাগরি বেগম ও স্ত্রী রোজিনা বেগমকেও আটক করা হয়। আরও পড়ুনঃ তেজগাঁওয়ে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট ওইদিনই রাতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রায়হান আহমেদ খান বাদি হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশের উপ-পরিদর্শক আনিসুর রহমান ওই বছরের ১৮ নভেম্বর সাগরী বেগমকে অব্যহতি দিয়ে বাদশা ও তার স্ত্রী রোজিনার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত সোমবার বাদশাকে যাবজ্জীবন কারাদ-াদেশ দেন। তবে দোষ প্রমাণিত না হওয়ায় তার স্ত্রী রোজিনাকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন পাচার মামলায় বাদশা (৩৩) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্তদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (১৩ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এ রায় দেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মালবাগডাঙ্গার সাজ্জাদ আলীর ছেলে।
অতিরিক্ত পিপি রবিউল ইসলাম জানান, ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর এক কেজি ৫০ গ্রাম হেরোইনসহ বাদশাকে আটক করে মাদক নিয়ন্ত্রণ অধিপ্তরের কর্মকর্তারা।এ সময় বাদশার মা সাগরি বেগম ও স্ত্রী রোজিনা বেগমকেও আটক করা হয়।
ওইদিনই রাতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রায়হান আহমেদ খান বাদি হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশের উপ-পরিদর্শক আনিসুর রহমান ওই বছরের ১৮ নভেম্বর সাগরী বেগমকে অব্যহতি দিয়ে বাদশা ও তার স্ত্রী রোজিনার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত সোমবার বাদশাকে যাবজ্জীবন কারাদ-াদেশ দেন। তবে দোষ প্রমাণিত না হওয়ায় তার স্ত্রী রোজিনাকে বেকসুর খালাস দেয়া হয়েছে।