ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১, আহত ২

আব্দুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুভর্তি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হাবিবুল ইসলাম (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। নিহত ব্যক্তি উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের ধুমপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে। শুক্রবার বিকালে উপজেলার মোবারকপুর ইউনিয়নের উত্তর ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে গরুভর্তি একটি ভটভটি দাইপুখুরিয়া থেকে কানসাট বাজার আসছিল। এ সময় উত্তর ফতেপুর এলাকায় পৌঁছালে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান হাবিবুল ইসলাম। আহত হন দুজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না -এমপি চাঁদ

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১, আহত ২

আপডেট টাইম : ১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :