ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাঁপাইনবাবগঞ্জে প্রতিমা বিসর্জন

চাঁপাইনবাবগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের ৫ দিনব্যাপী সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শারদীয় দূর্গাপুজা শেষ হচ্ছে শুক্রবার। করোনার প্রাদুর্ভাব কমলেও এবার বিজয়া দশমী’র শোভাযাত্রা হচ্ছেনা। সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশনাও দিয়েছে প্রশাসন। শুক্রবার সকালে দর্পণ-বিসর্জনের মধ্য দিয়ে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। বিকেল ৪টা হতে শুরু হয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মালম্বীদের প্রধান উৎসব।
এবছর জেলায় ১৪৩টি পুজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হয়। এর মধ্যে সদর উপজেলায় ৬০টি, শিবগঞ্জ উপজেলায় ৩৮টি, গোমস্তাপুর উপজেলায় ৩০টি, নাচোল উপজেলায় ১২টি এবং ভোলাহাট উপজেলায় ৩ টি মন্দিরে এ দূর্গাপুজা পালিত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহবায়ক ডাবলু কুমার ঘোষ।
জেলায় শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গোৎসব পালিত হলেও কুমিল্লার অপ্রীতিকর ঘটনার প্রভাব পড়ে শেষ দিকে। তবে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কঠোর পদক্ষেপের কারণে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিসর্জনের মধ্য দিয়ে এ উৎসব শেষ হয়েছে।
বৃহস্পতিবার প্রতিটি মন্ডপে ও মন্দিরে ঢাক-ঢোল, কাঁসর-ঘন্টা, ধুপ-আরতি ও দেবী দূর্গার পুজা-অর্চনায় ছিল দেবী মায়ের বিদায়ের সুর। দিনব্যাপী পূজাম-পগুলোয় সারাবিশ্বের কল্যাণ ও করোনামুক্ত বিশ্ব কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জে প্রতিমা বিসর্জন

আপডেট টাইম : ০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :