ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাঁপাইনবাবগঞ্জে ককটেল সদৃশ ৩৩টি বস্তু উদ্ধার, আটক ১

চাঁপাইনবাবগঞ্জে ককটেল সদৃশ ৩৩টি বস্তুসহ সিরাজুল ইসলাম ওরফে সজিব নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ রাজশাহী ক্যাম্পের সদস্যরা।

বৃহস্প্রতিবার (৮ সেপ্টেম্বর) র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

র‍্যাব জানায়, বুধবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের কানসাট-ভোলাহাট সড়কের কলমুগাড়া বিলের দক্ষিণ পাশের একটি বাথান ঘরের বারান্দা থেকে লাল টেপ মোড়ানো অবস্থায় এসব ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম (৩৭) চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের নতুন হুজরাপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,‘গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহী ক্যাম্পের সদস্যরা কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে কলমুগাড়া বিলে অভিযান চালায়। এ সময় বিলের দক্ষিণ পাশের একটি বাথান ঘরের বারান্দা থেকে ৩৩টি ককটেল সদৃশ বস্তুসহ সিরাজুল কে আটক করে র‌্যাব সদস্যরা।’

আরও পড়ুনঃ গোমস্তাপুরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

র‌্যাব আরও জানায়, ‘জব্দকৃত ককটেল সদৃশ বস্তুগুলো অজ্ঞাত স্থান থেকে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির জন্য নিজ হেফাজতে রেখেছিল সিরাজুল ইসলাম ওরফে সজিব।’ এ বিষয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জে ককটেল সদৃশ ৩৩টি বস্তু উদ্ধার, আটক ১

আপডেট টাইম : ০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ :