চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তক্ষক উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বন্যপ্রাণী বিভাগ একটি তক্ষক উদ্ধার করেছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে উপজেলার আড্ডা মোড় থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টহলরত দল আটক করে রাজশাহী বন্যপ্রাণী অধিদপ্তরকে বিষয়টি জানালে তারা গোমস্তাপুর উপজেলা বন বিভাগে জানায়। গোমস্তাপুর উপজেলা বন বিভাগ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তক্ষকটিকে আটক করে নিয়ে আসে এবং রাত ৮ টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির। আটককৃত ব্যক্তি উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বেগুননগর গ্রামের মৃত জোহাক মণ্ডলের ছেলে গোলাম মূর্তজা (৫৪) কে ৫হাজার টাকা জরিমানা করে। আটককৃত ব্যক্তি জানায়, নওগাঁ জেলার পোরশা উপজেলার সরাইগাছি মোড় থেকে আমির নামে একজনের নিকট থেকে ২৫'শ টাকায় ক্রয় করে গৃহ পালনের জন্য নিয়ে আসে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বন্যপ্রাণী বিভাগ একটি তক্ষক উদ্ধার করেছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে উপজেলার আড্ডা মোড় থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টহলরত দল আটক করে রাজশাহী বন্যপ্রাণী অধিদপ্তরকে বিষয়টি জানালে তারা গোমস্তাপুর উপজেলা বন বিভাগে জানায়।
গোমস্তাপুর উপজেলা বন বিভাগ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তক্ষকটিকে আটক করে নিয়ে আসে এবং রাত ৮ টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির।
আটককৃত ব্যক্তি উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বেগুননগর গ্রামের মৃত জোহাক মণ্ডলের ছেলে গোলাম মূর্তজা (৫৪) কে ৫হাজার টাকা জরিমানা করে। আটককৃত ব্যক্তি জানায়, নওগাঁ জেলার পোরশা উপজেলার সরাইগাছি মোড় থেকে আমির নামে একজনের নিকট থেকে ২৫’শ টাকায় ক্রয় করে গৃহ পালনের জন্য নিয়ে আসে।

মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার 
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ 











