আপডেট টাইম :
১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
৩১৩
বার পঠিত
চাঁপাইনবাগঞ্জে বজ্রপাতে গৃহবধূসহ ছাগলের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে লালমন বেগম (৩৭) নামে এক গৃহবধূসহ ছাগলের মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর তাহের মন্ডলপাড়ার বাবলু আলীর স্ত্রী। মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন দুলর্ভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজু। এর আগে বিকেলে ওই গৃহবধূর বাড়ির পেছনে এ বজ্রপাতের ঘটনা ঘটে। দুলর্ভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজু জানান, বিকেলে আকাশে মেঘ দেখে বাড়ির পেছনে ছাগল আনতে গিয়ে যান গৃহবধূ লালমন বেগম। এ সময় ছাগল নিয়ে বাড়ি ফেরার পথেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান ওই গৃহবধূ ও ছাগল। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, বজ্রপাতে নিহত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিগগির আর্থিক সহায়তা প্রদান করা হবে। তিনি আরও জানান, আকাশে মেঘ দেখা দিলে সকলকে সর্তকতার সাথে চলাফেরা করা উচিত। আরও পড়ুনঃ প্রবন্ধ প্রতিযোগীতায় প্রথম হলেন মোস্তফা আমির ফয়সাল
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে লালমন বেগম (৩৭) নামে এক গৃহবধূসহ ছাগলের মৃত্যু হয়েছে।
নিহত গৃহবধূ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর তাহের মন্ডলপাড়ার বাবলু আলীর স্ত্রী।
মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন দুলর্ভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজু। এর আগে বিকেলে ওই গৃহবধূর বাড়ির পেছনে এ বজ্রপাতের ঘটনা ঘটে। দুলর্ভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজু জানান, বিকেলে আকাশে মেঘ দেখে বাড়ির পেছনে ছাগল আনতে গিয়ে যান গৃহবধূ লালমন বেগম।
এ সময় ছাগল নিয়ে বাড়ি ফেরার পথেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান ওই গৃহবধূ ও ছাগল। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, বজ্রপাতে নিহত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিগগির আর্থিক সহায়তা প্রদান করা হবে।
তিনি আরও জানান, আকাশে মেঘ দেখা দিলে সকলকে সর্তকতার সাথে চলাফেরা করা উচিত।