ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাঁদাবাজ, দখলবাজ ও দলের সুনাম যারা নষ্ট করছে তাদের জায়গা বিএনপিতে হবে না -সাবেক এমপি শহীদুল

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম।

রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় সাবেক সংসদ সদস্যের নিজ বাসায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে তৃণমূল বিএনপিকে শক্তিশালী করতে হবে। যাতে আগামী জাতীয় নির্বাচনে মিরপুর-ভেড়ামারার এই আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করতে পারি।”

তিনি আরও বলেন, “চাঁদাবাজ, দখলবাজ ও জাতীয়তাবাদী দলের সুনাম যারা নষ্ট করছে তাদের বিএনপিতে স্থান হবে না। এসব কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে কেন্দ্রসহ কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারকে অবহিত করে দলীয় গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, পৌর বিএনপি’র সভাপতি আব্দর রশিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল এবং অন্যান্য নেতৃবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

চাঁদাবাজ, দখলবাজ ও দলের সুনাম যারা নষ্ট করছে তাদের জায়গা বিএনপিতে হবে না -সাবেক এমপি শহীদুল

আপডেট টাইম : ০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :