ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চরভদ্রাসন বাজারে ফুটপাত ও রাস্তা দখল: চলাচলে চরম ভোগান্তি

আসলাম বেপারীঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার প্রধান বানিজ্যিক কেন্দ্র সদর বাজার বর্তমানে ফুটপাত ও রাস্তা দখলের কারণে তীব্র জনদুর্ভোগে পড়েছে। কাঁচাবাজার ও মাছবাজারের আশেপাশের যাতায়াতের রাস্তাগুলোতে গড়ে উঠেছে অবৈধ সবজি ও ফলের দোকান। ফলে পথচারী ও যানবাহন চালকদের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে।

প্রতিদিন সহস্রাধিক মানুষ এ বাজারে কেনাকাটার জন্য আসেন। কিন্তু বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা ও চলাচলের জায়গা জুড়ে রয়েছে সবজির বস্তা, ফলের ঝুড়ি ও দোকানিদের মালামাল। বাজারের বেশিরভাগ ফুটপাত ব্যবসায়ীদের দখলে চলে যাওয়ায় জনসাধারণ বাধ্য হচ্ছে ঝুঁকি নিয়ে চলাফেরা করতে।

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (CAB) চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি জয়নুল আবেদিন কামাল বলেন,
“কিছু অসাধু ব্যবসায়ী দোকানের সামনে ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রায় তিন বছর আগে এই সমস্যা নিরসন হলেও উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকি না থাকায় পুনরায় তা জনদুর্ভোগে রূপ নিয়েছে। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ এবং নিয়মিত নজরদারি প্রয়োজন।”

এ প্রসঙ্গে উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. গোলাম মুর্তজা বলেন, “ব্যবসায়ীদের দ্বারা রাস্তা ও ফুটপাত দখলের ফলে যেকোনো অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার সময় আমাদের নিয়মিত কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। বিশেষ করে ভাই ভাই মার্কেট ও দর্জি মার্কেট এলাকায় রাস্তার ওপর যেভাবে অযৌক্তিকভাবে টিনশেড (টিনা সেট) তৈরি করা হয়েছে, তা জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিসের যানবাহন ও সরঞ্জাম নিয়ে প্রবেশকে অত্যন্ত কষ্টসাধ্য করে তুলেবে।”

এ বিষয়ে বাজারের একাধিক ব্যবসায়ী জানান, বিকল্প জায়গার অভাবেই তারা ফুটপাত ও রাস্তার পাশে দোকান বসাতে বাধ্য হচ্ছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে যদি উপযুক্ত স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, তাহলে তারা স্বেচ্ছায় দখল ছেড়ে দিতে প্রস্তুত।

এ প্রসঙ্গে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন বলেন, “ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা করায় সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। অচিরেই এ বিষয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আসামে দুই দিনে বাংলাভাষী মুসলিমদের ১১ শতাধিক বাড়িঘর গুঁড়িয়ে দিল সরকার

error: Content is protected !!

চরভদ্রাসন বাজারে ফুটপাত ও রাস্তা দখল: চলাচলে চরম ভোগান্তি

আপডেট টাইম : ০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
আসলাম বেপারী, স্টাফ রিপোর্টার, চরভদ্রাসন, ফরিদপুর :