ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চরভদ্রাসনে ৭বছরের শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

-ছবিঃপ্রতীকী।

ফরিদপুরের চরভদ্রাসনে ৭ বছরের শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে থানা পুলিশ। ঘটনা জানা জানি হলে স্থানীয়রা আয়নালকে গনধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। মঙ্গলবার রাত সাতটার দিকে বৃদ্ধের নিজ বাড়ী হতে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই শিশুর নানী বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি ধর্ষন চেষ্টা মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম আয়নাল ফকির(৬৬)। তিনি সদর ইউনিয়নের মৃত রহমান ফকিরের ছেলে। আয়নাল তিন পূত্র ও এক কন্যার পিতা।

ঘটনার বিবরনে ওই শিশুর নানী বলেন, তার মেয়ে ঢাকায় কাজ করায় ছোট বেলা থেকেই তিনি তার নাতনিকে লালন পালন করছেন । ঘটনার দিন সন্ধার পূর্বে আয়নালের স্ত্রী তাকে ডাকেন। পরে ওই বৃদ্ধের বাড়ী গিয়ে তিনি তার নাতনিকে বৃদ্ধের নিকট হতে উদ্ধার করে বাড়ী নিয়ে আসেন। আয়নালের স্ত্রী তাকে ঘটনার বিষয়ে অবগত করেন বলে জানান তিনি।

এ বিষয়ে আয়নালের স্ত্রী মাজেদা খাতুনের সাথে কথা বলতে চাইলে তিনি শারীরীক ভাবে অসুস্থ তাই কোন কথা বলতে পারবেন না বলে জানান।

অভিযুক্ত আয়নালের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন তার স্ত্রী ফরিদপুরের গিয়েছিল। সন্ধার পূর্বে বাড়ীর সামনে থেকে তিনি (আয়নাল) বাড়ীতে আসলে ওই শিশুটিও তার পেছন পেছন বাড়ীতে এসে ঘরে প্রবেশ করে। সম্পর্কে শিশুটি তার নাতনি হয়। সে হিসেবে তাকে একটু বেশী আদর করে থাকেন তিনি। শিশুটি যখন তার বাড়ীতে ছিল সে সময় বাড়ীতে কেউ ছিল না। পরে তার স্ত্রী ফরিদপুর থেকে এসে ওই শিশুকে দেখে ধমক দেয়। এ বিষয়ে তার কোন কথা নেই বলে জানান তিনি।

এ ঘটনার বিষয়ে বুধবার চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম রেজা বলেন মঙ্গলবার রাতে ওই শিশুর নানী বাদী হয়ে একটি ধর্ষন চেষ্টা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আয়নালকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে এবং শিশুটির জবানবন্দির জন্য আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুতের পোল

error: Content is protected !!

চরভদ্রাসনে ৭বছরের শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

আপডেট টাইম : ১২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
মোঃ মুস্তাফিজুর রহমান, চরভদ্রাশন (ফরিদপুর) প্রতিনিধি :