ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চরভদ্রাসনে ৪ ডাকাতকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করল জনতা

ফরিদপুরের চরভদ্রাসনে ৪ ডাকাতকে গনধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার গাজিরটেক ইউনিয়নের খালপার দোপাডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায় ঘটনার দিন গভীররাতে ডাকাতরা ঐ গ্রামের বাসিন্দা তাহের মন্ডলের ছেলে ফয়েজদ্দিনের ঘরের জানালা ভাঙ্গার চেষ্টাকালে বাড়ির গৃহিনী ঘটনাটি টের পেয়ে যায়। পরে তারা মোবাইল ফোনে বাড়িতে ডাকাত এসেছে এমন কথা স্থানীয়দের জানায়।স্থানীয়রা ঐ বাড়িতে ডাকাতি হওয়ার কথা মসজিদের মাইকে প্রচার করলে গ্রামবাসি একজোট হয়ে ধাওয়া করে চার ডাকাতকে আটক করে।

এসময় উত্তেজিত জনতা ডাকাতদের গনধোলাই ও এলোপাথারি কুপিয়ে মারাত্মক জখম করে।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে ডাকাতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় চরভদ্রাসন থানা পুলিশ।আহত ডাকাতরা হলো- ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ভদ্রকান্দা ব্রাহ্মনদী গ্রামের মুজিবর মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (৪৫), একই গ্রামের জমির মোল্যার ছেলে আবুল হোসেন (৩৫), ভদ্রকান্দা গ্রামের নুরুদ্দিন খালাসীর ছেলে সিদ্দিক খালাসী (৪৫) ও সোনামূখীরচর গ্রামের আঃ খালেকের ছেলে আরিফ হোসেন (৩৮)। ডাকাত দলের মধ্যে ইব্রাহিম মিয়া ও আবুল হোসেনের অবস্থা আশংঙ্কাজনক রয়েছে।

ডাকাতদের বিষয়ে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম জানান গভীর রাতে ঐ গ্রামে ডাকাত ধরার খবর পেয়ে তার নেতৃত্বে এস আই আওলাদ হোসেন,এস আই মোঃ জাহীদ ও এ এসআই মজিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছান তারা।পরে মূমুর্ষ অবস্থায় জনতার হাত থেকে চার ডাকাতকে উদ্ধার করেন।

ডাকাতদের প্রথমে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদের সাথে থাকা তিনটি ছোড়া, একটি কাটা সেলাই রেঞ্জ, ২টি স্ক্রু ড্রাইভার, ছয়টি ঘড়ির ব্যাটারী ও চারটি ব্যাগ সহ অন্যান্য মালামাল জব্দ করেছেন। এ ব্যপারে চরভদ্রাসন থানায় একটি মামলা প্রক্রীয়াধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চন্দ্রনাথ ধামে উন্মোচন হয়নি সম্ভাবনার দুয়ার

error: Content is protected !!

চরভদ্রাসনে ৪ ডাকাতকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করল জনতা

আপডেট টাইম : ০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
মোঃমুস্তাফিজুর রহমান, বিশেষ প্রতিনিধি, চরভদ্রাসন ফরিদপুরঃ :