ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চরভদ্রাসনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

ফরিদপুরের চরভদ্রাসনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেফায়েত উল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল্লাহ গালিব। বিশেষ অতিথি ছিলেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী ও উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মোল্লা।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মোজাফফর হোসেন জাফর, সাংবাদিক আব্দুস সালাম মোল্লা ও খামারি জয়ন্তী বিশ্বাসসহ অন্যরা।

বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতের উন্নয়নে গবাদিপশু পালন ও খামার ব্যবস্থাপনায় আধুনিক এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করতে হবে। পাশাপাশি নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, খামারিদের উৎসাহিত করা এবং প্রাণিসম্পদ সেবার পরিধি বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

চরভদ্রাসনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

আপডেট টাইম : ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :