আপডেট টাইম :
০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
৩২৬
বার পঠিত
চরভদ্রাসনে নির্বাচনি আচরন বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
আসছে ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে প্রার্থীদের সাথে নির্বাচনি আচরন বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সারে ১২টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তানিজিলা কবির ত্রপা এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার,বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম সেবা ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ হাবিবুর রহমান।এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম,চেয়ারম্যান প্রার্থী আবুল খায়ের,মোঃআমির হোসেন খান ও আহসানুল হক মামুন প্রমুখ। উপজেলা মতস্য কর্মকর্তা এসএম মাহমুদুল হাসান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ জিল্লুর রহমান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম।বক্তারা আসছে ২৮ নভেম্বর অত্র উপজেলায় অবাধ সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষ একটি নির্বাচন সম্পন্ন করার লক্ষে সকল প্রার্থীকে নির্বাচনি সকল আচরন বিধি মেনে চলার জন্য অনুরোধ জানান।
আসছে ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে প্রার্থীদের সাথে নির্বাচনি আচরন বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সারে ১২টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তানিজিলা কবির ত্রপা এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার,বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম সেবা ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ হাবিবুর রহমান।এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম,চেয়ারম্যান প্রার্থী আবুল খায়ের,মোঃআমির হোসেন খান ও আহসানুল হক মামুন প্রমুখ।
উপজেলা মতস্য কর্মকর্তা এসএম মাহমুদুল হাসান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ জিল্লুর রহমান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম।বক্তারা আসছে ২৮ নভেম্বর অত্র উপজেলায় অবাধ সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষ একটি নির্বাচন সম্পন্ন করার লক্ষে সকল প্রার্থীকে নির্বাচনি সকল আচরন বিধি মেনে চলার জন্য অনুরোধ জানান।