ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চরভদ্রাসনে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৬ নভেম্বর থেকে শনিবার ২৮ নভেম্বর পর্যন্ত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে উপজেলা কনফারেন্স হল রুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য—’রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল্লাহিল গালিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্যা এবং চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ সফর আলী।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেফায়েত উল হাসানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলীসহ প্রাণিসম্পদ সংশ্লিষ্ট খামারিরা।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট খামারি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, পুষ্টি চাহিদা পূরণ এবং বেকারত্ব দূরীকরণে এ খাত ব্যাপক ভূমিকা রাখছে। বিশেষ করে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন অনেক মানুষের জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে।

তারা আরও বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, খামারিদের প্রশিক্ষণ, উন্নত জাতের গবাদিপশু পালন এবং পশু-পাখির রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি সরকারি সেবা ও সহযোগিতা খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারলে এ খাত আরও সমৃদ্ধ হবে।

বক্তারা আশা প্রকাশ করেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের মাধ্যমে খামারি ও সাধারণ মানুষের মধ্যে প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে। এর ফলে চরভদ্রাসন উপজেলায় প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

চরভদ্রাসনে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

আপডেট টাইম : ০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :