ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চট্টগ্রামের পটিয়ায় শিক্ষা স্মৃতি মেধা পরীক্ষায় অংশ নিলো দুই শতাধিক শিক্ষার্থী

প্রদীপ্ত চক্রবর্তী:

চট্টগ্রামের পটিয়ায় হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদ আয়োজিত শিক্ষা স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ১১ সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পটিয়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শিক্ষা স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা ২০২৬-এর আহ্বায়ক পার্থ বিশ্বাস বলেন, আমরা অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার সিলেবাসের সাথে সঙ্গতি রেখে প্রশ্নপত্র প্রণয়ন করেছি, যাতে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যবোধ করে।

সংগঠনের সভাপতি প্রকৌশলী কনক চৌধুরী বাবু বলেন, হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদ ৬২ বছরের প্রাচীন, ঐতিহ্যবাহী, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। দীর্ঘ ২১ বছরেরও বেশি সময় ধরে এই সংগঠন বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে।

সংগঠনের বর্ষীয়ান উপদেষ্টা শিক্ষানুরাগী দীপক কান্তি সরকার বলেন, এখান থেকে যাতে আগামী প্রজন্ম দেশের যোগ্য প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে নিজেকে গড়ে তুলতে পারে, সেই লক্ষ্য নিয়েই এই বৃত্তি পরীক্ষার আয়োজন। আশা করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।

বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ সেলিম, শিক্ষক রাজীব বিশ্বাস, আয়কর অফিসার সৃজন দাশগুপ্ত, ব্যাংকার রাজু দাশগুপ্ত, সুপ্লব চৌধুরী সুভাষ, নয়ন সেন, দীপংকর দে, চন্দন দাশ, সুমিত চৌধুরী, সৌরভ চৌধুরী, প্রান্ত রুদ্র, সৈকত পাল প্রমূখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সীমান্ত এলাকায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

error: Content is protected !!

চট্টগ্রামের পটিয়ায় শিক্ষা স্মৃতি মেধা পরীক্ষায় অংশ নিলো দুই শতাধিক শিক্ষার্থী

আপডেট টাইম : ১৮ ঘন্টা আগে
প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :