ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঘোড়াঘাটে ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক:

দিনাজপুরের ঘোড়াঘাটে পল্লী সঞ্চয় ব্যাংকের এক শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তির শাস্তির দাবি জানান।

সোমবার (৩০ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনোয়ার হোসেন এক সাংবাদিক ও এক যুবকের সঙ্গে অশোভন আচরণ করেন এবং তাঁদের ওপর চড়াও হন। এতে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বক্তারা জানান, এক ঋণগ্রহীতার লিগ্যাল নোটিশে স্বামীর নামের পরিবর্তে ভুলবশত দেবরের নাম উল্লেখ করা হয়। গত ১৫ মার্চ বিষয়টি জানতে ওই দেবর স্থানীয় শিক্ষানবীশ আইনজীবী ও সাংবাদিক সুলতান কবিরকে সঙ্গে নিয়ে ব্যাংকে যান। এ সময় শাখা ব্যবস্থাপক তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং সাংবাদিককে ‘দালাল’ বলে মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়।

পরদিন ১৬ মার্চ কয়েকজন সাংবাদিক বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ব্যবস্থাপক পারিবারিক চাপের কথা উল্লেখ করেন। তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি পুনরায় উত্তেজিত আচরণ করেন বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেন সাংবাদিকরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুতের পোল

error: Content is protected !!

ঘোড়াঘাটে ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন

আপডেট টাইম : ০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :