ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঘন কুয়াশায় শীতের আগমনী বার্তা

-ছবিঃ প্রতীকী।

প্রকৃতিতে ঋতু পরিবর্তনের আয়োজন। শরৎ শেষে এবার হেমন্তের পালা। তারপরই শীতকাল। কিন্তু প্রকৃতি এখনই জানান দিচ্ছে শীতের আগমণী বার্তা। উত্তরের জনপদের চলনবিল অঞ্চলে ইতোমধ্যেই শুরু হয়েছে শীতের আমেজ। সকালের ঘন কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। মধ্যরাত থেকেই কুয়াশা ঝরছে। দিনে গরম থাকলেও রাতে ও সকালে হালকা শীত অনুভব হচ্ছে। রাতে টিপ টিপ করে শিশির পড়ছে। ভোরে ফসলের মাঠ কিংবা ঘাসের ডগায় শিশির বিন্দু চিকচিক করছে।
জেলার বিভিন্ন উপজেলায় দিনে রোদ-গরম থাকলেও সন্ধ্যার পর থেকেই তাপমাত্রা কমে যাচ্ছে। হঠাৎ করেই চারদিকে কুয়াশার দেখা দিয়েছে। এটাকে শীতের আগমনী বার্তা বলা যেতে পারে বলে মন্তব্য অনেকের। রাতে হালকা শীতে চাদর কিংবা কাথা গায়ে ছড়াচ্ছে অনেকে।
স্থানীয় স্কুল শিক্ষক সরকার আলামিন আজকের পত্রিকাকে  জানান, গত দুদিন ধরে রাতভর ঝিরঝিরে কুয়াশা পড়ছে। ভোরে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে কুয়াশার স্থায়িত্ব বেশিক্ষণ থাকছে না। সূর্য উঠলেই কুয়াশা কেটে যাচ্ছে। কুয়াশার কারণে প্রকৃতিতে ভিন্ন আমেজ দেখা যাচ্ছে।
দীর্ঘদিন টানা গরমের পর কুয়াশামাখা পরিবেশে পেয়ে উচ্ছ¡সিত এ অঞ্চলের মানুষরা। ভোর সাড়ে ৬টার দিকে সড়কে কিছু যানবাহনে হেডলাইট জ্বালিয়েও চলতে দেখা গেছে। প্রকৃতিতে নতুন কুয়াশা দেখে ভালোই লেগেছে। এই কুয়াশায় জানান দিচ্ছে শীত দরজায় কড়া নাড়ছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

২৭৬ কোটি টাকা ঋণখেলাপি মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৬ জনের সাজা

error: Content is protected !!

ঘন কুয়াশায় শীতের আগমনী বার্তা

আপডেট টাইম : ০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :