আপডেট টাইম :
১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
১৯০
বার পঠিত
গ্লোরি চাইল্ড হোমের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
আলিপুরের গ্লোরি চাইল্ড হোম এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার সকাল দশটায় বিদ্যালয়ের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ গোপাল চন্দ্র প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলর ও ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা খেলা ঘরের সভাপতি আলতাফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্চিতা বসাক। এরপর জাতীয় সংগীত জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়। এতে মোট ৩৮ টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয় । এছাড়া অভিভাবকদের জন্যও একটি খেলা অনুষ্ঠিত হয়। আরও পড়ুনঃ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম চোপদারের ২য় তম মৃত্যু বার্ষিকী উক্ত ক্রীড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আলিপুরের গ্লোরি চাইল্ড হোম এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার সকাল দশটায় বিদ্যালয়ের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ গোপাল চন্দ্র প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলর ও ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির।
বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা খেলা ঘরের সভাপতি আলতাফ হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্চিতা বসাক।
এরপর জাতীয় সংগীত জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়। এতে মোট ৩৮ টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয় । এছাড়া অভিভাবকদের জন্যও একটি খেলা অনুষ্ঠিত হয়।