ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোয়ালন্দে দীর্ঘ দিন পর শিল্পকলা একাডেমির কার্যক্রম শুরু, চলছে শিক্ষার্থী ভর্তি

রাজবাড়ীর গোয়ালন্দে দীর্ঘদিন পর শিল্প কলা একাডেমির কার্যক্রম শুরু করা হয়েছে।  ভর্তি চলছে শিক্ষার্থীদের।
শুক্রবার সকাল ১১ টায় আনুষ্ঠানিক ভাবে উপজেলা পরিষদের একটি কক্ষে নতুন শিক্ষার্থীদের মাঝে ভর্তি ফরম তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান  নার্গিস পারভীন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রানবন্ধু বিশ্বাস,  উপজেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক মো.  রফিকুল ইসলাম সালু, আবৃতি শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অপূর্ব সাহা দ্বিজেন, অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী ভর্তি ফরম গ্রহন করেন।  এ সময় শিক্ষার্থী ও অভিভাবক গন কবিতা আবৃত্তি গান পরিবেশন করেন।
শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সালু বলেন, দীর্ঘ পাঁচ বছর ধরে উপজেলায় শিল্প কলা একাডেমির কার্যক্রম বন্ধ ছিলো। আজ থেকে পূণরায় তবলা ও সংঙ্গীত বিভাগে শিক্ষার্থীদের  ফরম বিতরণ শুরু হয়েছে।  দ্রুত সময়ের মধ্যে আবৃত্তি ও নৃত্য বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। এখন থেকে  প্রতি শুক্রবার সকাল ১০ টা থেকে ১২ টা  পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, উপজেলায় শিল্পকলা একাডেমির নিজস্ব ভবন না থাকায় এর কার্যক্রম বন্ধ ছিলো। তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য  উপজেলা পরিষদের হল রুম বরাদ্দ দেওয়া হয়েছে।  দ্রুত সময়ের মধ্যে শিল্প কলা একাডেমির নিজস্ব ভবন নির্মাণের ব্যবস্থা গ্রহন করা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তি দখল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী

error: Content is protected !!

গোয়ালন্দে দীর্ঘ দিন পর শিল্পকলা একাডেমির কার্যক্রম শুরু, চলছে শিক্ষার্থী ভর্তি

আপডেট টাইম : ০৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি :