ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোয়ালন্দে ডাকাতি হওয়া স্বর্ণালংকার ও ৩ লক্ষাধিক টাকাসহ ৫ ডাকাত গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে ডাকাতি হওয়া স্বর্ণালংকার ও ৩ লাখ ৬৮ হাজার টাকা উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ সময় আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৪ জুন সোমবার সকাল  ১১ টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ জুন থেকে অভিযান চালিয়ে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার আটি বাজার এলাকার এইচএম আলম টাওয়ারের নিচ তলায় নুপুর স্বর্ণবিতান নামের দোকান থেকে গোয়ালন্দে ডাকাতির ঘটনায় লুন্ঠিত নগদ ৬৮ হাজার টাকা ও ১ ভরি ৫ আনা ওজনের স্বর্ণাংলকার এবং ঢাকা মেট্টো পলিটন পুলিশে কোতয়ালী থানার তাঁতি বাজারের হুমায়রা মঞ্জিল ২৭ নং রাখাল চন্দ্র বসাক লেনের মেসার্স হাবিবুর রহমান বুলিয়ান স্টোর থেকে ৩ লাখ টাকা উদ্ধার করা হয়।
এ সময় শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কুন্ডেরচর গ্রামে মোহাম্মদ দেওয়ানের ছেলে আনোয়ার দেওয়ান (৪২), জামাল মাদবরকান্দির আবুল কাশেমের ছেলে মঞ্জু মৃধা অরফে মন্টু (৪৫), মোনার দেউল গ্রামের মোসলেম পেদার ছেলে ছাব্বির অরফে স্বপন (৫২), মাদারীপুর জেলা সদরের বালিরচর গ্রামের মোতালেব খাঁর ছেলে মোঃ কামাল খাঁ (৪২), ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার গুইতা কৃষ্ণনগর গ্রামের মঙ্গল চন্দ্র সরকারের ছেলে বিশ্বনাথ সরকার (৫৩) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত প্রত্যেকের বিরুদ্ধে হত্যা ও ডাকাতির ৫ থেকে ১২টি মামলা রয়েছে। আসামীদের রিমান্ড শেষে রোববার রাজবাড়ীর আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়ে কারাগারে পাঠানো হয় বলে তিনি জানান।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হ্যারিকে নিয়ে কী ছিল ডায়ানার উদ্বেগ—প্রকাশ পেতে পারে নতুন প্রামাণ্যচিত্রে

error: Content is protected !!

গোয়ালন্দে ডাকাতি হওয়া স্বর্ণালংকার ও ৩ লক্ষাধিক টাকাসহ ৫ ডাকাত গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি :