ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোমস্তাপুরে চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

  • রনি রজব
  • আপডেট টাইম : ০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৯০ বার পঠিত

মোঃ রনি রজব:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সীমান্ত দিয়ে পুরুষ, নারী ও শিশুসহ মোট ১৭ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

পুশ-ইন হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন—
১৩ জন অভয়নগর থানা, জেলা যশোর
১ জন সদর থানা, জেলা যশোর
৩ জন বটিয়াঘাটা থানা, জেলা খুলনা

মঙ্গলবার রাতে জেলার গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে তাদের পুশ-ইন করা হয়। পরে বুধবার ভোরে বিজিবি তাদের আটক করে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

তিনি বলেন, সীমান্ত পিলার ২১৯/২৯-আর সংলগ্ন এলাকা দিয়ে ওই ১৭ জন বাংলাদেশে প্রবেশ করেন। পরে সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে শিবনগর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তারা সবাই খুলনা ও যশোর জেলার বাসিন্দা।

বিজিবি অধিনায়ক আরও জানান, আটক ব্যক্তিরা অবৈধভাবে ভারতে গিয়ে দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। পরে তারা ভারতের আগ্রা কারাগারে ৩ বছর সাজা ভোগ করেন। সম্প্রতি তাদের সাজার মেয়াদ শেষ হলে কারাগার থেকে মুক্তি পেয়ে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে।

পরবর্তীতে বিএসএফের ১২ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে পুশ-ইন করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট, কারাদণ্ড ও ভেকু জব্দ

error: Content is protected !!

গোমস্তাপুরে চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

আপডেট টাইম : ০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
রনি রজব :