আবদুস সালাম তালুকদার:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নজরুল ইসলাম (৫২) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৭ টার দিকে উপজেলার চৌডালা ইউনিয়নের মাদ্রাসা বাগমারা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত নজরুল ইসলাম ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সে দীর্ঘদিন যাবত হার্নিয়াসহ অন্যান্য রোগে ভুগছিলেন। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আসছিলেন। অর্থনৈতিক সমস্যা ও অসুস্থতা জনিত কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, মৃত নজরুল ইসলাম সোমবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায়। মঙ্গলবার সকাল ৭টার দিকে তার স্ত্রী দেখে ঘরের সামনে কাঠাল গাছরে ডালে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তার চিৎকার আশেপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের কোন দাবী না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 





















