আপডেট টাইম :
১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
২৭৪
বার পঠিত
গোমস্তাপুরে কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ,রাসায়নিক সার ও অন্যন্য উপকরণ বিতরণের করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর ) সকাল ১০টার দিকে উপজেলা চত্বরে ২০২২-২০২৩ অর্থ বছরে খরিপ/২০২২-২০২৩ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচি আওতায় পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা। আরও পড়ুনঃ প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো শ্যামা পূজা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ ফিরোজ আলি, উপজেলা কৃষি উপসহকারী অফিসার মোঃসেরাজুল ইসলাম প্রমূখ। এসময় প্রতি জন কৃষককে ১ কেজি করে পেঁয়াজ বীজ, ডিএপি ২০ কেজি, এমওপি ২০ কেজি করে সারসহ অন্যন্য উপকরণ বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ,রাসায়নিক সার ও অন্যন্য উপকরণ বিতরণের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর ) সকাল ১০টার দিকে উপজেলা চত্বরে ২০২২-২০২৩ অর্থ বছরে খরিপ/২০২২-২০২৩ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচি আওতায় পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা।