আবদুস সালাম তালুকদার:
“প্রযুক্তিনির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব), দ্বিতীয় পর্যায়” শীর্ষক প্রকল্পের আওতায় দুই মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন— উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস এবং প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন বেকার যুবক ও যুব নারী।
প্রকল্পের আওতায় বাছাইকৃত ৪০ জন শিক্ষিত ও বেকার যুবক-যুব নারী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।
গত ২০ আগস্ট সাক্ষাৎকারের ভিত্তিতে তাদের নির্বাচন করা হয়।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণ ভ্যান গাড়ির ফিতা কেটে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 





















