ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোমস্তাপুরে আসামি আটক করতে গিয়ে হামলায় ১ পুলিশ সদস্য আহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মামলার আসামি আটক করতে গিয়ে আসামীদের হামলায় ১ পুলিশ সদস্য আহত হয়েছে।

শুক্রবার ( ১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রাধানগর ইউনিয়নে বিবিষন গ্রামে এ ঘটনা ঘটে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমসা আলী সরকার ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক শওকত আলী ও শাহরিয়ার হোসেনের নেতৃত্বে ২ জন কনস্টেবল ওই গ্রামে একটি মামলার পলাতক আসামিকে আটক করতে গেলে গ্রামবাসীরা তাদের উপর হামলা চালায়।

এ সময় গোমস্তাপুর থানার পুলিশ কনস্টেবল সাজ্জাদ আলী ( ২৫ ) গুরুত্বর আহত হয়। তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রামেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার জানান, সিঙ্গাবাদ পাথার বিলের ইজারাদার মামনুর রশিদের দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা উপ- পরিদর্শক শওকত আলী ও উপ- পরিদর্শক শাহরিয়ার হোসেন ২ জন কনস্টেবলকে নিয়ে ওই গ্রামে আসামি আটক করতে গেলে গ্রামের লোকজন তাদের উপর হামলা চালায়।

এতে তাদের লাঠির আঘাতে পুলিশ কনস্টেবল সাজ্জাদ আলী আহত হয়। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রথমবার যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর, কী উদ্দেশ্যে এই সফর

error: Content is protected !!

গোমস্তাপুরে আসামি আটক করতে গিয়ে হামলায় ১ পুলিশ সদস্য আহত

আপডেট টাইম : ১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ :