ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১

গোমস্তাপুরের ৮ টি ইউনিয়নে ভোট গ্রহণ বৃহস্পতিবার

বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮৬টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে।এবার ৮ ইউনিয়নের মধ্যে শুধুমাত্র গোমস্তাপুর ইউনিয়নে প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহণ করা হবে।

গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়নের ৮৬টি ভোট কেন্দ্রে ১ লাখ ৮১ হাজার ৫৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০ হাজার ১৭৩ জন ও মহিলা ভোটার ৯১ হাজার ৩৭৩ জন। এর মধ্যে গোমস্তাপুর ইউনিয়নে ৩১ হাজার ৫৫৭ জন, বাঙ্গাবাড়ী ইউনিয়নে ১৯ হাজার ৮৭৭ জন, রাধানগর ইউনিয়ন ২৮ হাজার ৯৯২ জন, পার্বতীপুর ইউনিয়নে ২৭ হাজার ১৬০ জন, রহনপুর ইউনিয়নে ১৪ হাজার ৬৩৪ জন, বোয়ালিয়া ইউনিয়নে ২০ হাজার ৯০৭ জন, চৌডালা ইউনিয়নে ২৫ হাজার ৮২২ জন, আলিনগর ইউনিয়নে ১২ হাজার ৫৯৭ জন ভোটার রয়েছেন।

নির্বাচনে ১ হাজার ৮৩২ জন নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। ৮টি ইউনিয়নে চেয়ারম্যন পদে ২৫ জন, সাধারণ ও ইউপি সদস্য পদে ২৭১জন এবং সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ১০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, নির্বাচনে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বুধবার প্রতিটি ইউনিয়নের ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী নিয়ে নির্বাচনী কর্মকর্তারা রওনা হয়েছে । ভোটর দিন বৃহস্পতিবার সকালে প্রিজাইডিং অফিসারদের হাতে ব্যালেট পেপার তুলে দেয়া হবে। আচরণ বিধিসহ নির্বাচনের সার্বিক বিষয় দেখাশোনার জন্য নির্বাচন কমিশন ইতিমধ্যে ৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশের পাশাপাশি র্যাবও বিজিবি কাজ করবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১

গোমস্তাপুরের ৮ টি ইউনিয়নে ভোট গ্রহণ বৃহস্পতিবার

আপডেট টাইম : ০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :