ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় কৃষি কর্মকর্তা নিহত

গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় দেবদাস মল্লিক (৪০) নামের এক উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। আজ রবিবার(১৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি এলাকায় এ  দুর্ঘটনা ঘটে।

কৃষি অফিস সূত্রে জানাগেছে নিহত দেবদাস মল্লিক পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার পুরুবুনিয়া গ্রামের যোগেন্দ্রনাথ মল্লিকের ছেলে। তিনি সদর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে গোপিনাথপুর ইউনিয়নে কর্মরত ছিলেন।

সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিচুর রহমান নিশ্চিত করেছেন।

ওসি জানিয়েছেন, নিহত কৃষি কর্মকর্তা গোপিনাথপুর এলাকা থেকে কাজ শেষে মোটর সাইকেলে যোগে উপজেলা কৃষি অফিসে ফিরেছিলেন। হরিদাসপুর ইউনিয়নের ফকিরকান্দি এলাকায় পৌছালে অজ্ঞাত একটি গাড়ি পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে রাস্তার পাশে ছিটকে পড়েন ওই কর্মকর্তা। এসময় ঘটনাস্থলেই তিনি মারা জান। দূর্ঘটনার খবর শুনে গোপালগঞ্জ কৃষি সসম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক আ: কাদের সরদারসহ সহকর্মীরা দূর্ঘটনা স্থলে ছুটে যান।

পরে স্থানীয়দের মাধ্যমে হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে মাছের পোনা অবমুক্তকরণ

error: Content is protected !!

গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় কৃষি কর্মকর্তা নিহত

আপডেট টাইম : ০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
মুন্সী সাদেকুর রহমান শাহীন, গোপালগঞ্জ ব্যুরো প্রধান :