আপডেট টাইম :
০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
৩৭৮
বার পঠিত
গোপালগঞ্জে তৃতীয় লিঙ্গের মানুষদের মধ্যে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ
গোপালগঞ্জে তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়ের মানুষদের মধ্যে গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) আল-বেলী অফিফার উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় গোপালগঞ্জ পুলিশ লাইন্স মাঠে মানবিক এ কর্মসূচি পালন করা হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস) কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খায়রুল আলম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান, গোপালগঞ্জ প্রেস ক্লাব (জিপিসি)'র সাধারণ সম্পাদক মুন্সী সাদেকুর রহমান শাহীন, ক্লাবের অর্থবিষয়ক সম্পাদক আনিচুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। আরও পড়ুনঃ কুষ্টিয়ায় ছুরিকাঘাতে স্কুল ছাত্রকে হত্যা, যুবকের ১০ বছর সাজা গোপালগঞ্জ হিজড়া সম্প্রদায়ের নেতা সালমা নিগার, পরি নিগার, শ্যামা, মৌরী, আঁখি, সালমা সময়ের প্রত্যশাকে বলেন, এসপি স্যার আমাদের মনে রেখে কঠোর শীতে (কম্বল) দিয়ে সহযোগিতা করায় আমরা অনেক খুশি। আমরা তৃতীয় লিঙ্গের মানুষ আমাদের কাছে কেউ ঘরভাড়া দিতে চায় না। দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে আমাদের মাথাগোঁজার ঠাঁই চেয়েও পাইনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।
গোপালগঞ্জে তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়ের মানুষদের মধ্যে গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) আল-বেলী অফিফার উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় গোপালগঞ্জ পুলিশ লাইন্স মাঠে মানবিক এ কর্মসূচি পালন করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস) কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খায়রুল আলম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান, গোপালগঞ্জ প্রেস ক্লাব (জিপিসি)’র সাধারণ সম্পাদক মুন্সী সাদেকুর রহমান শাহীন, ক্লাবের অর্থবিষয়ক সম্পাদক আনিচুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ হিজড়া সম্প্রদায়ের নেতা সালমা নিগার, পরি নিগার, শ্যামা, মৌরী, আঁখি, সালমা সময়ের প্রত্যশাকে বলেন, এসপি স্যার আমাদের মনে রেখে কঠোর শীতে (কম্বল) দিয়ে সহযোগিতা করায় আমরা অনেক খুশি। আমরা তৃতীয় লিঙ্গের মানুষ আমাদের কাছে কেউ ঘরভাড়া দিতে চায় না। দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে আমাদের মাথাগোঁজার ঠাঁই চেয়েও পাইনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।