ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোপালগঞ্জে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে টিসিবির ডিলার পুনঃনিয়োগের অভিযোগ

মুন্সী সাদেকুর রহমান শাহীন, ব্যুরো প্রধান গোপালগঞ্জ

গোপালগঞ্জ সদর উপজেলায় ফারুক শরীফ নামের এক অযোগ্য ব্যক্তিকে টাকার বিনিময়ে টিসিবির ডিলার হিসেবে পুনঃনবায়ন করে নিয়োগ করা হয়েছে। নবায়ন পাওয়া ওই ব্যক্তির প্রতিষ্ঠানের নাম মেসার্স ফারুক ট্রেডার্স। অনুসন্ধানে জানা গেছে, ফারুক শরীফ ২০২১-২২ অর্থবছরে সর্বপ্রথম বানোয়াট কাগজপত্র তৈরি ও মিথ্যা তথ্য সরবরাহ করে বড় অংকের টাকার বিনিময়ে টিসিবির ডিলার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিলেন। বর্তমানেও তিনি পুনঃনবায়নের ক্ষেত্রে একই ধরনের বানোয়াট কাগজপত্র তৈরি ও মিথ্যা তথ্য সরবরাহ করে সরকারি দপ্তরকে ফাঁকি দিয়েছেন। গত ১২ জুলাই ২০২৬ তারিখে এই ফারুক ট্রেডার্সের অবৈধ পুনঃনবায়ন দেওয়ার প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলাসহ জেলার সকল টিসিবির ডিলারগণ লিখিত অভিযোগ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।

সদ্য সাবেক ডিলার দিপক কুমার সাহা ও সোহেল মিয়াসহ সদর উপজেলার অধিকাংশ টিসিবির ডিলার সাংবাদিকদের বলেন, আমাদের সকল ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের প্রতিষ্ঠান ভিজিটের সময় ২০ হাজার করে টাকা উৎকোচ নিয়েছেন টিসিবি মাদারীপুর অফিসের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান। তিনি বলেছিলেন আপনাদের গোডাউন, রানিং দোকান ও কাগজপত্র সবই ঠিক আছে, আপনারাই পুনঃনবায়নের যোগ্য। একপর্যায়ে জানতে পারলাম আমাদের প্রতিষ্ঠানকে পুনঃনবায়ন দেওয়া হচ্ছে না। পরে গোপন সূত্রের মাধ্যমে জেনেছি ফারুক ট্রেডার্স ও রিমি এন্টারপ্রাইজকে বড় অংকের টাকার বিনিময়ে পুনঃনবায়ন করে দিয়েছে। তারা জানান গোপালগঞ্জ সদর উপজেলায় যে দুটি প্রতিষ্ঠানকে পুনঃনবায়ন দিয়েছে তাদের মধ্যে রিমি এন্টারপ্রাইজের যথাযথ যোগ্যতা থাকলেও মেসার্স ফারুক ট্রেডার্সের কোনো যোগ্যতা ও বৈধতা নেই।

এ সকল অভিযোগের বিষয়ে পুনঃনবায়ন পাওয়া ডিলার ফারুক শরীফ ও টিসিবি মাদারীপুরের সহকারী পরিচালক কামরুজ্জামানের দাবি অভিযোগগুলো বানোয়াট ও ভিত্তিহীন।

সরজমিনে পরিদর্শন করে দেখা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বোয়ালিয়া বাজারের যে ঠিকানায় ফারুক শরীফ টিসিবির লাইসেন্স নিয়েছেন সেখানে তার কোনো দোকান ও গোডাউন ছিল না এবং বর্তমানেও নেই। অনুসন্ধানে আরও জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে নতুন লাইসেন্স নেওয়ার সময় তিনি আওয়ামী লীগ নেতাদের প্রভাব ও টাকার বিনিময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের ম্যানেজ করে দৃশ্যমান দোকান ও গোডাউন না থাকার পরেও টিসিবির লাইসেন্স পেয়েছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহাম্মেদ বলেন, টিসিবির লাইসেন্স পুনঃনবায়নের বিষয়ে আমাদের কোনো হাত নেই। তারপরেও আমি ডিসি স্যারের সাথে কথা বলব। কোনো প্রকার অনিয়ম পরিলক্ষিত হলে ডিসি স্যারের সহযোগিতায় টিসিবি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমাধান করার চেষ্টা করব।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে টিসিবির ডিলার পুনঃনিয়োগের অভিযোগ

error: Content is protected !!

গোপালগঞ্জে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে টিসিবির ডিলার পুনঃনিয়োগের অভিযোগ

আপডেট টাইম : ৩৩ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :