ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪

গোপালগঞ্জে এমপি প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যান পদ হতে পদত্যাগ

-মনোনয়নপত্র যাচাই-বাছাই এ বাদ পড়া গোপালগঞ্জ - ১ আসনের স্বতন্ত্র প্রার্থী কাবির মিয়া।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ১আসনে এমপি পদে প্রার্থী হতে মুকসুদপুর  উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন মোঃ কাবির মিয়া। কাবির মিয়া মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

গত বুধবার (২৯ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলার অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট এর মাধ্যমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সচিব বরাবর এ পদত্যাগপত্র জমা দেন। ।

কাবির মিয়া বলেন, মুকসুদপুর  উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সরে যেতে পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি বহুবছর ধরে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি করে আসছি। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোপালগঞ্জ -১ আসনে নির্বাচন করবো এবং জনগণের সমর্থন ও ভালোবাসায় জয়লাভ করবো ইনশাআল্লাহ।

কাবির মিয়ার সমর্থকরা সাংবাদিকদের জানান, জনপ্রিয় প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে গ্রিন সিগন্যাল রয়েছে। মুকসুদপুর – কাশিয়ানী আসনে অন্য প্রার্থীর চেয়ে বহুগুণ এগিয়ে  কাবির মিয়া। তিনি খুবই জনপ্রিয় নেতা। তাই তিনি সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন।

অপরদিকে গোপালগঞ্জ -১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে টানা পাঁচবার আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান। এ আসনে এবারও ডাবল হ্যাট্টিক করে সংসদ সদস্য নির্বাচিত হবেন মুহাম্মদ ফারুক খান। এমনি আসা করছেন আওয়ালীগের স্থানীয় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, আপিল  শুনানি ৬-১৫ ডিসেম্বর।  মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি রবিবার।

উল্লেখ্য গোপালগঞ্জ জেলার তিনটি নির্বাচনী আসনে মোট ২২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। হেভি ওয়েট প্রার্থীদের মধ্যে ৩নং আসনে রয়েছেন শেখ হাসিনা, ২নং আসনে শেখ ফজলুল করিম সেলিম, ১নং আসনে মুহাম্মদ ফারুক খান ও মোঃ কাবির মিয়া।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে মাছের পোনা অবমুক্তকরণ

error: Content is protected !!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪

গোপালগঞ্জে এমপি প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যান পদ হতে পদত্যাগ

আপডেট টাইম : ০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
মুন্সী সাদেকুর রহমান শাহিন, গোপালগঞ্জ ব্যুরো প্রধান :