ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গুজব প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে ইমামদের সাথে মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইমামদের সাথে মতবিনিময় সভা হয়েছে। মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে বৃহস্পতিবার দুপুরে এই সভা হয়। সদর উপজেলা মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান।
বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদার রহমান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজফফর হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের কেয়ার টেকার মাওলানা আবুল কালাম আজাদ, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষক মোঃ বেলাল উদ্দীনসহ অন্যরা। এসময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।
ওসি মোঃ মোজাফফর হোসেন মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ইমামদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, মানুষ আপনাদের বিশ্বাস করে। কেউ যেন গুজব রটিয়ে সমাজকে তথা দেশকে অস্থিতিশীল করতে না পারে, এজন্য ইমামগণ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারেন। তিনি বলেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। হানাহানি, মারামারি, জাতিগত দাঙ্গা ইত্যাদিকে ইসলাম সমর্থন করেনা। তাই আপনারা কোরআনের সঠিক ব্যাখ্যা উপস্থাপন করে এসব দুর করতে পারেন। স্থিতিশীল দেশ গড়তে আপনাদের ভুমিকা অনেক।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান বলেন, আপনারা গুজব প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারেন। হিন্দু-মুসলিম সহাবস্থান নিশ্চিত করতে আপনাদের সহযোগিতা চাই সরকার। তাই আপনার নিজ নিজ অবস্থান থেকে সমাজ থেকে মাদক, সন্ত্রাস আর জঙ্গীবাদ প্রতিরোধে ভুমিকা রাখবেন বলে আশা করছি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

গুজব প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে ইমামদের সাথে মতবিনিময়

আপডেট টাইম : ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :