ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গংগাচড়ায় ৯ বছরের শিশুর রহস্যজনক মৃত্যুঃ পরকীয়ার জেরে খুনের আশঙ্কা

মোঃ গোলাম রাব্বীঃ

রংপুরের গংগাচড়া উপজেলার পূর্ব নবনী দাস দরগার পাড় এলাকায় ৯ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুটির নাম জিসান, সে ওই এলাকার একজন প্রবাসীর সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালবেলা মহিপুর গান্নারপার নামক এলাকায় একটি ধান ক্ষেত থেকে জিসানের মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, যা প্রাথমিকভাবে হত্যা সন্দেহকে জোরদার করেছে। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে জিসানকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও এলাকাবাসীর প্রাথমিক ধারণা, পরকীয়াজনিত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

গংগাচড়া থানার ওসি বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিশুটির মৃত্যু সন্দেহজনক। আমরা তদন্ত করছি এবং দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।” শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুতের পোল

error: Content is protected !!

গংগাচড়ায় ৯ বছরের শিশুর রহস্যজনক মৃত্যুঃ পরকীয়ার জেরে খুনের আশঙ্কা

আপডেট টাইম : ০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
মোঃ গোলাম রাব্বী, গংগাচড়া (রংপুর) প্রতিনিধি :