ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

খোকসা গড়াই নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে গোসলে নেমে অষ্টম শ্রেণীর এক ছাত্র নিখোঁজ হয়েছে । সোমবার সকালে চার বন্ধু মিলে গড়াই নদীতে সাঁতার দেওয়ার সময় স্রোতে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আমান হাসান (১৪) নামে এক ছাত্র পানিতে তলিয়ে যায়। তিন বন্ধু নোমান, শাকিল ও জনি পানি থেকে উঠে আসলেও আমান হাসান আর উঠতে পারেনি।
সে খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের একতারপুর পূর্ব পাড়া গ্রামের ব্যবসায়ী মোঃ শামীম হাসানের ছেলে।
খোকসা উপজেলা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার নজরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায়নি।  খুলনা থেকে ডুবুরি দলকে তলব করা হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে।
নিখোঁজ আমান হাসান এর বাবা শামীম হাসান জানান, আমার ছেলে স্কুলে যাওয়ার  আগে  গোসল করার জন্য গড়াই নদীতে গিয়েছিল। নদীতে খোঁজাখুঁজির পর আর তাকে পাওয়া যায়নি।
উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আল মাসুম মোর্শেদ শান্ত ঘটনা স্থল পরিদর্শন করেন এবং ঘটনায় দুঃখ প্রকাশ করছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

খোকসা গড়াই নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ

আপডেট টাইম : ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
শেখ সাইদুল ইসলাম প্রবীন :