দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
৩০৯
বার পঠিত
খোকসায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কুষ্টিয়ার খোকসায় মহান বিজয় দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে খোকসা সরকারি কলেজ চত্বরে উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতিমূলক সভা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন। সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান। উপস্থিত থেকে বক্তব্য রাখেন খোকসা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামরুজ্জামান সোহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। বক্তাগণ মহান বিজয় দিবস স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করার মত প্রকাশ করেন।
কুষ্টিয়ার খোকসায় মহান বিজয় দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে খোকসা সরকারি কলেজ চত্বরে উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতিমূলক সভা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন।
সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন খোকসা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামরুজ্জামান সোহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
বক্তাগণ মহান বিজয় দিবস স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করার মত প্রকাশ করেন।